আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতির একটি মামলায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোররাতের দিকে উপজেলার সাদাব্রীজ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই শীতর বিশ্বাস সংগীয় পুলিশ ফোর্সসহ এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদাব্রীজ মোড় এলাকা থেকে ডাকাতি প্রস্তুতির ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে খোরশেদ (৩০) এবং একই উপজেলার কোর্টপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শরিফুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, এর আগে আলমডাঙ্গা থানাধীন রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠ এলাকায় মো. লোকমানের কাঠাল বাগানের সামনে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
পরে বুধবার ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে সাদাব্রীজ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031