চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কৃষকদের উন্নত বীজ ও কৃষি উপকরণ বিতরণের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে আলমডাঙ্গা কৃষি অফিস চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায়। নিরাপদ ও উচ্চমূল্যের মসলার প্রদর্শনীর অংশ হিসেবে মোট ১৩৫ জন কৃষকের মাঝে বিভিন্ন উচ্চমূল্যের বীজ বিতরণ করা হয়।প্রদর্শনী ও বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমডাঙ্গা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ কৃষ্ণ রায়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ এবং উপসহকারী কৃষি অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আশরাফুল আলম।কৃষকদের মধ্যে বিতরণ করা হয় কাকরোল ১০টি, করলা ১০টি, চিচিঙ্গা ১০টি, লতিকচু ১০টি, মুখিকচু ১০টি, গ্রীন টমেটো ১০টি, আদা ৯টি, হলুদ ৮টি, মরিচ ৪টি, মাশরুম ৩টি, গ্রীন তরমুজ ১০টি, লিচু ৩টি, আম ৪টি, কলা ৩টি, পেপে ৪টি, কুল ১০টি, ড্রাগন ১টি, কৃষি প্রযুক্তি গ্রাম ৩টি, ভার্মি কম্পোস্ট ১০টি এবং ট্রাইকো কম্পোস্ট ৩টি।প্রধান অতিথি কৃষ্ণ রায় বলেন, “বর্তমান সরকার কৃষিপণ্যের উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে। উচ্চমূল্যের মসলা, ফল, মাশরুম এবং অন্যান্য ফসলের উন্নয়নে কৃষকদের উৎসাহিত করতে এই ধরনের প্রদর্শনী ও বিতরণ কার্যক্রম নেওয়া হচ্ছে। আত্মনির্ভরশীল কৃষক পরিবার গড়ে তুলতেই উন্নয়নশীল দেশ গঠনে কৃষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”উক্ত বিতরণ অনুষ্ঠানে কৃষকরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এটি তাদের উৎপাদন ও আয়ের উন্নতিতে সহায়ক হবে।










