চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক পরিকল্পনা ও উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিচার বিভাগের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। ইফতারের পর মাগরিবের নামাজ আদায়ের পর অতিথিদের সম্মানে ডিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি চুয়াডাঙ্গা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার এবং পুনাক সভানেত্রী ডা. রোকেয়া আখতারের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, এলজিইডির উপপরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ, জেলা ও দায়রা জজ আদালতের (পারিবারিক আপিল) বিচারক, এনএসআই-এর যুগ্ম পরিচালকসহ জেলা পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারবৃন্দ।
এছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), সাংবাদিকবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং পুনাকের সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং চুয়াডাঙ্গা জেলার সার্বিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031