হরিণাকুণ্ডুতে পালিত হলো জাতীয় দুর্যোগ দিবস

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গাড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ১০ মার্চ মঙ্গলবার দিবসটি উপলক্ষে জনসচেতনতা মূলক র‍্যালী শেষে আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান,হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জামাল উদ্দীন,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাছুরা খাতুন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি আরিফুল ইসলাম, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই।তাছাড়াও আলোচনা শেষে উপজেলা পরিষদ মাঠে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক বিভিন্ন কার্যক্রমের বাস্তব ধর্মী মহড়া প্রদর্শন করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031