আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৮ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মো. জাহাঙ্গীর হোসেন সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুকুরপাড়া গ্রামে মো. শহিদুল ইসলামের ফার্নিচার দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে স্থানীয় লোকজনের সহায়তায় গড়চাপড়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান ওরফে পয়সার ছেলে তুষার হোসেন ওরফে জজ (৩২) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে রাত প্রায় ৭টার দিকে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয় এবং আসামিকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031