মাগুরায় কারা কর্তৃপক্ষের আয়োজনে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাগুরা জেলা কারাগারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে নতুন জেলখানা পাড়া এলাকার জামিয়া রহমানিয়া আজিজিয়া এতিমখানার ১৫ জন এতিম শিশুর হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার। এ ছাড়া আরো উপস্হিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলার মো. ইব্রাহিম এবং এতিমখানার সুপার হাফেজ মাহবুবুর রহমানসহ অনেকে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল, ছোলা ও চিড়া। কারা মহাপরিদর্শকের দিকনির্দেশনায় কারা কর্মকর্তা ও কর্মচারীদের স্বেচ্ছায় প্রদান করা রেশন থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031