জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আয়াতুল্লাহ বেহেস্তি এবং জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী।এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো. শাহজাহান, সদস্য শামসুজ্জামান ধন মিয়া, উপজেলার প্রবীণ সমাজকর্মী মো. আব্দুর রব।এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজার মোকলেছুর রহমান খান, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শরিয়ত উল্লাহ, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আবু আল রনি, মো. সহিবুর রহমান, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, খন্দকার শহিদুল ইসলাম এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আলমসহ বিভিন্ন পেশাজীবী, ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এ সময় সমাজে সম্প্রীতি, উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।আলোচনা শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031