পানছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ মার্চ) সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মনিকা বড়ুয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা উল্লেখ করেন, বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারায় তাদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় নারী অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দ্বিপায়ন চাকমা, তথ্য আপা অন্তরা চাকমা, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, লক্ষ্মীছড়ি মহিলা কলেজের প্রফেসর মার্টিনা দেওয়ান এবং অন্তর্ভুক্তিমূলক পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মাধ্যমে নারী ও কন্যাশিশু ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর পিপি রানী ত্রিপুরা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী কল্যাণ সমিতির নেত্রীবৃন্দ ও স্থানীয় নারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লতিবান কমিউনিটি সেন্টারে আদিবাসী নারীদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বীর বালা চাকমা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবিতা চাকমা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় নারী নেত্রী মানেক পুদি চাকমা, শেফালী চাকমা, সুজাতা চাকমা, লিমি চাকমা, অপরাজিতা চাকমা, সুবর্ণা খীসা, মুকুলিকা চাকমা ও আশা চাকমা। এতে উপজেলার বিভিন্ন গ্রামের দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নারী অধিকার, শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031