
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরানপাড়া ইউনিয়নের দুলালী গ্রামে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ ৩২ জনকে আটক করেছে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে এগিয়ে গ্রেফতার করে।শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায় এলাকায় সম্ভাব্য সংঘর্ষ ও গ্রাম্য ঝগড়া মারামারি প্রতিরোধের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ উদ্ধার করা হয় এবং সন্দেহভাজন ৩২ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন (নগরকান্দা- সালথা সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ সহ থানা পুলিশের একটি চৌকস দল।পুলিশ কর্মকর্তারা জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এবং গ্রাম্য দ্বন্দ্ব বা সংঘর্ষ বাড়াতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।এ সময় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, গ্রাম্য সংঘর্ষ বা ঝগড়া যেন না ঘটে সেজন্যই পুলিশের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।স্থানীয়রা জানান, পুলিশের এ ধরনের অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।