দর্শনা আইসিপি দিয়ে ট্রাভেল পারমিট এর মাধ্যমে বাংলাদেশ থেকে ০১ জন ভারতীয় নাগরিক প্রত্যাবর্তন করা প্রসঙ্গে।

১। বিস্তারিত বিবরণঃ ক। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপি দিয়ে অদ্য ০৮ মার্চ ২০২৬ তারিখ ১১৪০ ঘটিকায় অবৈধভাবে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি কর্তৃক আটকের পর কারা ভোগ শেষে নিম্নে বর্ণিত নাগরিক ভারতে প্রত্যাবর্তন করেন।খ। ফাল্গুনী রায় (২৯), পিতাঃ মৃত- বিশ্বনাথ রায়, গ্রামঃ আর শিংড়ী(টেংরা কলোনী), পোস্টঃ বোয়ালদাহ, থানাঃ বনগাঁ, জেলাঃ উত্তর ২৪ পরগুনা। ২। পরবর্তীতে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গেদে ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন।৩। উক্ত ব্যক্তির সাথে কথোপকথনে জানা যায়, তিনি গত ৩০ জুন ২০২৫ তারিখ অবৈধ ভাবে দালালের মাধ্যমে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরবর্তীতে বাংলাদেশের মহেশপুরে অবস্থানকালীন সময় বিজিবি কর্তৃক গত ৩০ জুন ২০২৫ তারিখ আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করে। উক্ত আটককৃত ব্যক্তিকে ৩০ জুন ২০২৫ তারিখ হতে ০৮ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত ০২ টি মামলায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজা ভোগ করেন।।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031