জয়পুরহাটে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাটে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ রমজান) বিকেলে জয়পুরহাটের আব্বাস আলী খান মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ (এমপি)।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে মানুষকে সব ধরনের অন্যায়, অবিচার ও অনৈতিকতা থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি সুন্দর ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা সম্ভব।তিনি শিক্ষক সমাজকে জাতি গঠনের কারিগর উল্লেখ করে বলেন, নৈতিক ও আদর্শবান জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদেরকে কেবল পাঠদানেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক নেতা ও শিক্ষকবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031