কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন


​মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৃতি সন্তান রেজাউল হায়দার রাজু পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ইউরো এশিয়ান ইউনিভার্সিটি (Euro Asian University) থেকে ‘সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড কালচারাল এনগেজমেন্ট’ (Social Responsibility and Cultural Engagement) বিষয়ে তিনি এই সম্মানজনক ডিগ্রি অর্জন করেন।​গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।​রেজাউল হায়দার রাজু কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হাজী এম এ কাইয়ূম ও মাহমুদা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।কর্মজীবনে তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, সুশাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে তিনি দীর্ঘ সময় ধরে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।নিজের এই অর্জনে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীসহ বিশেষ করে কুলাউড়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031