কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুল-এর উদ্যোগে ৪৩ জন ক্ষুদে শিক্ষার্থীর আল-কুরআন শিক্ষার পথে একধাপ এগিয়ে যাওয়ার উপলক্ষে সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটায় কলেজ মোড়স্থ গ্র্যান্ড এসেম্বলি হলে (আকবরিয়া সুইটসের উপর তলায়) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো হলরুম মুখরিত হয়ে ওঠে।একটি শিশু শিখবে, তার হাত ধরেই গড়ে উঠবে আগামীর ভবিষ্যৎ”—এই দর্শনকে সামনে রেখে কুড়িগ্রামের প্রাণকেন্দ্র বাবর টাওয়ার সংলগ্ন শাপলা চত্বরে প্রতিষ্ঠিত হয় ওহী ইন্টারন্যাশনাল স্কুল। এটি একটি আন্তর্জাতিক মানের ইংলিশ ভার্সন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জাতীয় শিক্ষাক্রমের শ্রেণিভিত্তিক পাঠ্যসূচির পাশাপাশি সংযুক্ত করা হয়েছে কুরআনের বিশুদ্ধ জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ।জানা যায়, ২০১৭ সাল থেকেই তরুণ প্রজন্মের শিক্ষা সেবী সংগঠন (ESDF)-এর শিক্ষানুরাগী ব্যক্তিরা কুড়িগ্রামে একটি মানসম্মত, সময়োপযোগী ও ইসলামিক মূল্যবোধভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন লালন করে আসছিলেন। দীর্ঘ পরিকল্পনা, চিন্তাভাবনা ও প্রস্তুতির পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় ২০২৫ সালের জানুয়ারিতে, যখন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওহী ইন্টারন্যাশনাল স্কুল।অনুষ্ঠানে মো. রায়হানুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা মাসউদুর রহমান, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মুফতি ওসমানগণী কাসেমীসহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি মোঃ বজলুর রশিদ, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, উলিপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, কারমাইকেল কলেজ রংপুরের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফজলুল হক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মোহাম্মদ শফিকুর রহমান শফিক এবং ডিএসবি কুড়িগ্রামের মোঃ মামুনুর রশিদ চৌধুরী।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওহী ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার বৃন্দ, শিক্ষক ও স্টাফ বৃন্দ।বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় সমানভাবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং কুরআনের আলোয় আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গঠনের আহ্বান জানান।পরে সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031