যশোরের মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রামের মৃত মিজান বিশ্বাসের স্ত্রী পারভীনা বেগম জীবনসংগ্রামে হার না মানা এক সাহসী নারীর উদাহরণ হয়ে উঠেছেন। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে বাধ্য হন তিনি। কিন্তু দুঃখ-কষ্টে ভেঙে না পড়ে বেছে নিয়েছেন সম্মানের সঙ্গে উপার্জনের পথ।জীবিকার তাগিদে পারভীনা বেগম প্রতি হাটবারে মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজার ও রাজগঞ্জ বাজারের একটি স্থানে বসে জিরা, মশলা, আদা ও চুই বিক্রি করেন। সামান্য এই আয়ে কোনোরকমে সংসার চালালেও কঠোর পরিশ্রম আর আত্মসম্মানবোধ তাকে আলাদা করে তুলেছে।স্থানীয়রা জানান, বর্তমানে অনেকেই বিপদে পড়ে ভিক্ষাবৃত্তি কিংবা খারাপ পথে জড়িয়ে পড়লেও পারভীনা বেগম সততার সঙ্গে ব্যবসা করে প্রমাণ করেছেন—নারীরাও চাইলে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে।পারভীনা বেগম বলেন, “আদা-চুই ও মশলা বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে ঠিকমতো সংসার চলে না। তারপরও বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করি।”এদিকে পবিত্র রমজান মাস চলমান এবং সামনে ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে সংসারের খরচ সামলানো তার জন্য আরও কঠিন হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা চাইলে জাকাত, ফিতরা কিংবা আর্থিক সহায়তার মাধ্যমে তাকে সহযোগিতা করতে পারেন।সহযোগিতা করতে আগ্রহীরা সরাসরি পারভীনা বেগমের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৪০৯১২৮৯৫৮।










