চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়।শুক্রবার (৬ মার্চ) বিকেলে আলমডাঙ্গা শহরের হাজী মোড়স্থ লায়লা কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসানুজ্জামান সজিব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজি।ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক কল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা সময়ের দাবি। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ব্যক্তি ও সমাজ জীবনে কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।অনুষ্ঠানে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ আমিনুল হক বিশ্বাস এবং আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদে জনাব মাজিদুল ইসলাম মুকুলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি ওয়ালীদ হোসাইন, সেক্রেটারি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মাজেদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি আলহাজ আবুল কাশেম প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা সভাপতি মনিরুজ্জামান, খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।










