খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা-কয়রার নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, খলিফা হযরত ওমর (রাঃ) রাষ্ট্র পরিচালনায় যে ন্যায়নীতি ও জবাবদিহিতার আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ অনুসরণ করেই তিনি জনগণের অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

তিনি বলেন, এলাকার সর্বস্তরের মানুষ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। মানুষের ত্যাগ ও ভালোবাসার এই ঋণ কখনো শোধ হওয়ার নয়। জনগণ আমার ওপর যে কঠিন দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে পাইকগাছায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমপি আবুল কালাম আজাদ বলেন, মাওলানা শামসুর রহমান একজন প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন। তিনি দেশপ্রেমিক ও বহু গুণের অধিকারী মানুষ ছিলেন। মৃত্যুর পরও তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করেছিলাম সরকার গঠন করবো, কিন্তু তা সম্ভব হয়নি। তবে আমরা স্পষ্টভাবে বলেছি-সরকার যদি সৎ ও জনকল্যাণমূলক কাজ করে, তাহলে আমরা সহযোগিতা করবো। কিন্তু কোনো অন্যায় কাজ হলে তা কখনো মেনে নেওয়া হবে না এবং সেই কাজে আমরা সহযোগিতা করবো না।
তিনি আরও জানান, ইতোমধ্যে তিনি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের নিরপেক্ষতা বজায় রেখে জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন সেভাবেই কাজ করে শতভাগ জনসেবা নিশ্চিত করবে।

সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাতুল হুদা ট্রাস্টের সদস্য সচিব ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আবু জার গিফারীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031