
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর জামালগঞ্জ উপজেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটির সেটআপ সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ওবায়দুল্লাহ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোবারাক হোসেন।
বুধবার (৫ মার্চ ২০২৬) বেলা ১১টায় জামালগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবির-এর সেক্রেটারি ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রাকাব আহমেদ শিশির।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কর্মী ও সমর্থকরা।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে ছাত্রসমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।