আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার স্টেশন ও হাইরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মো. নজরুল ইসলামের আল মদিনা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, মো. আলাউদ্দীন মিয়ার আলাউদ্দীন হোটেলকে ৩ হাজার টাকা এবং শ্রী পরেশ ঘোষের মেসার্স চন্দ্রনা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া গ্যাস ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করায় একই আইনের ৪৫ ধারায় মো. মাজেদুল ইসলামের আল কারীম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার হোটেল, গ্যাস ও ফলের দোকানগুলো তদারকি করা হয়। ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয় এবং দ্রুত সমস্যা সমাধান করে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031