গতকাল রাতে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে আলিম নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে একটি হকি টকি উদ্ধার করা হয়।আটক আলিম কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি ‘টাউট আলিম’ নামে পরিচিত বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সিআইডি সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ভিউ: ৫৪










