উলিপুরে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (০৪ মার্চ ২০২৬) পরিচালিত অভিযানে স্থানীয় প্রশাসন অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পেয়ে রহিম হোসেন (গ্রাম: গোড়াই রঘুরায়, ইউনিয়ন: দুর্গাপুর) এবং মো. মিঠু (চৌমহিনী বাজার, উলিপুর)–কে আটক করে তাৎক্ষণিক বিচার কার্যক্রম সম্পন্ন করে। পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯ ধারায় প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের কৃষিজমি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031