নাটোরে সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুনের ব্যাক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা বিতরন করা হয়েছে

নাটোর পৌরসভার ৬ নং ওর্য়াডের পিলখানা জামে মসজিদে সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুনের ব্যাক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার বাদ আছর নাটোর পৌরসভার ৬ নং ওর্য়াডের পিলখানা জামে মসজিদে পঞ্চাশ হাজার টাকা নাটোর পৌরসভার সাবেক পৌর মেয়রের নিজ তহবিল থেকে এই টাকা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর পৌর সভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,মোস্তাক আলী, সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তিনি নাটোর পৌরসভার মেয়র থাকাকালীন নাটোর পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। তিনি নাটোর পৌরসভার ১২০ টি মসজিদে পর্যায়ক্রমে প্রতিটা মসজিদে নিজ তহবিল থেকে টাকা প্রদান করবে। এছাড়াও তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে পৌর মেয়র হিসেবে নির্বাচন করবেন। বিগত দিনে তিনি দলের জন্য অনেক শ্রম দিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031