পাইকগাছায় দিনব্যাপী এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ নির্বাচনী এলাকা পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।মঙ্গলবার(৩ মার্চ) সকাল থেকে দিনভর অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত পথসভা ও মতবিনিময় সভায় সংসদ সদস্য নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা জানিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।দিনব্যাপী কর্মসূচিতে তিনি হরিঢালী, কপিলমুনি ও গদাইপুরসহ বিভিন্ন ইউনিয়ন সফর করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়া হরিঢালী ইউনিয়নের আমীর মাওলানা আতাউর রহমান ও সহকারী সেক্রেটারি মোঃ আসলাম হোসেন, কপিলমুনি ইউনিয়নের আমীর মোঃ রবিউল ইসলাম ও সেক্রেটারি মোঃ রুহুল কুদ্দুস, এবং গদাইপুর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল মজিদ ও সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।পথসভা ও মতবিনিময়কালে সংসদ সদস্য বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে, সেই বিশ্বাস রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। পাইকগাছা ও কয়রাকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। তিনি নেতা-কর্মীদের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার এবং ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031