মণিরামপুরে খাল খননের মাটি ও সরকারি গাছ বিক্রি নিয়ে অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

যশোরের মণিরামপুর উপজেলায় ভবদহ জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী ও খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সদর ইউনিয়নের দেবিদাসপুর গ্রামের কাকুড়িয়া বিল এলাকায় একটি খাল খনন কাজ চলছে। তবে এ খনন কার্যক্রম থেকে উত্তোলিত মাটি ও খালের দুই পাশের সরকারি গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ, খনন করা মাটি ব্যক্তিগতভাবে বিক্রি করা হয়েছে এবং সরকারি গাছ কেটে অর্থ আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় তাদের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে মৌখিক অভিযোগও দেওয়া হয়েছে।এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031