আলমডাঙ্গা পৌর পশুহাটের নির্মাণ কাজ পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

আলমডাঙ্গা পৌর পশুহাটের উন্নয়ন ও নির্মাণকাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। ২ই মার্চ সোমবার বেলা ১২টার দিকে এমপি এডভোকেট রাসেল  গোহাটের কাজের অগ্রগতি, নির্মাণমান ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তার সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পান্না আক্তার। তিনি নির্মাণকাজের সার্বিক অগ্রগতি বিষয়ে এমপি এডভোকেট রাসেলকে অবগতি করেন এবং পরিদর্শন শেষে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, আলমডাঙ্গা পৌর পশুহাটকে অত্যাধুনিক ভাবে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে পশুহাটের অবকাঠামো উন্নত হলে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে বেচাকিনি করতে পারবেন। এতে রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।তিনি আরও বলেন, গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন আহবান জানান জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। আলমডাঙ্গা পৌর পশুহাটে ড্রেনেজ ব্যবস্থা, শেড নির্মাণ, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা উন্নয়নের কাজ করতে পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031