
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এ থানা আমির আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ইউনিয়ন আমীর খন্দকার মাসুদুর রহমান, সেক্রেটারি রাইতাল হক, ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অতিথিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। গত ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ইউনিয়নের ৭ নম্বর খোরদ গ্রামে লাল্টুর নাতি পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে প্রধান অতিথি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সান্ত্বনা প্রদান করেন।পরবর্তীতে ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজানের তাৎপর্য, সংযম ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।ইফতার মাহফিলে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।