
চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা গেট থেকে মিছিলটি শুরু হয়ে চারতলা মোড় ঘুরে আলিফউদ্দিন রোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারী মামুন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম।সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর দেশে ধর্ষণ, চাঁদাবাজি, খুন ও সহিংসতা বেড়েছে। তিনি অভিযোগ করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাস জীবন শেষে দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন এবং এভাবে রাষ্ট্র পরিচালনা করলে ১৭ মাসও সরকার টিকিয়ে রাখা সম্ভব হবে না।বিশেষ অতিথি তার বক্তব্য বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপির সন্ত্রাসীদের হামলায় জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আর যদি এখানে প্রশাসন গাফিলতি করে বুঝতে হবে প্রশাসন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এসময় বিগত আওয়ামীলীগ সরকারের আমলের কথা স্বরন করে দিয়ে বলেন পূর্বের কর্মকান্ডে এখনও অনেক পুলিশ এসপি পালানোর রাস্তা পাইনি সেখান থেকে শিক্ষা নেন।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সেক্রেটারি মামুন রেজা, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী এবং পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ স্থানীয় কর্মী সাধারণ। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল কর্মসূচি শেষ হয়।