তারাকান্দার সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যানের বাসভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হুরাইরা তালুকদারের ঢাকুয়া টিউকান্দা বাংলো বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

গতকাল রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আবু হুরাইরা তালুকদার এবং এলাকার জনসাধারণ। অচিরেই তিনি দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার জন্য দাবী জানিয়েছেন গণমাধ্যমেকে

শান্ত তারাকান্দা অশান্ত করছে কারা? কারা এই আগুন-সন্ত্রাস ও হামলা ভাঙচুর করে তারাকান্দা উপজেলায় সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে!

জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকে এখন পর্যন্তও হামলা, ভাঙচুর থামছেনা। অন্যান্য সংসদীয় আসনে যেখানে নির্বাচনের পরদিন থেকেই শান্ত পরিবেশ বিরাজ করছে সেখানে ফুলপুর-তারাকান্দার একটি গোষ্ঠী তাদের প্রতিপক্ষের গাড়িতে, বাড়িতে বারবার হামলা করে যাচ্ছে। এমন প্রতিহিংসার উগ্র রাজনীতি তারাকান্দাতে যারা আমদানি করে যাচ্ছেন, নিজেদের বাড়িতে হামলা হলে সহ্য করতে পারবেন? এই আগুন সন্ত্রাস করে মানুষের মন জয় করতে পারবেন?

তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হুরায়রার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে পুড়িয়ে দেওয়াতে কোন দলের কর্মীরা যুক্ত? কাদের ইশারায় এসব হচ্ছে ফুলপুর এবং তারাকান্দার জনসাধারণ জানতে চাই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031