সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
শনিবার (১০ রমাদান, ২৮ ফেব্রুয়ারি ২০২৬) জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের ঐতিহ্যবাহী হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়াম-এ এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরশ আলী।
দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির অন্যতম সদস্য মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, জেলা বারের এপিপি জিয়াউর রহমান শাহীন, উপজেলা বিএনপির সদস্য লুতফুর রহমান চৌধূরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমির উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক সালা উদ্দিন মিঠু, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমদ বলেন, “আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি। আপনাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো। জগন্নাথপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো।”
অনুষ্ঠান শেষে উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাম্মত উল্লাহ মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।










