
বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আলমডাঙ্গা শহরের লাইলা কনভেনশন হলে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আল আমিন হোসেন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি খাইরুল ইসলাম-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. লিয়াকত আলী, বণিক সমিতির সভাপতি আরেফিন মিলন ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন।সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, সেক্রেটারি রুনু খন্দকার এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সঞ্জু আহমেদ। এছাড়াও পৌর জামায়াতের সভাপতি মাহের আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।সভাপতির বক্তব্যে আল আমিন হোসেন বলেন,“মানবাধিকার রক্ষা ও আর্তমানবতার সেবায় আমাদের সংগঠন সবসময় কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান মাসে এতিমদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি ইকবাল হোসেন মিয়া বলেন,“ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সাইদুল, মামুন, রাসেল, চঞ্চল, মানোয়ার মাস্টার, মোস্তাফিজুর রহমান, জাহিদুল, সুরভী, শরিফা, নাহিদা, মিলন ও শামীমসহ অনেকে।ইফতার মাহফিলের বিশেষ অংশ হিসেবে সংস্থার পক্ষ থেকে পৌর এলাকার এতিমখানার শিশুদের মাঝে ইফতারি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার সদস্য হাফেজ গোলাম রাব্বি। পরে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যরা একসাথে ইফতারে অংশ নেন।