আলমডাঙ্গা আইন-শৃঙ্খলা সভায় এমপি রাসেল: মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান

আলমডাঙ্গা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬/০২/২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

সভায় বক্তব্যে এমপি রাসেল বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, প্রশাসনের একার পক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

সভায় উপস্থিত আলোচকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, মিনাজ উদ্দিন, আসাদুল হক মিকা, সোয়ানুর রহমান, আশিকুর রহমান ওল্টু, বিপুল জোয়ার্দ্দার, এমদাদুল হক, মাহবুবুর রহমানসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031