কয়রাডাঙ্গায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টুর দাফন সম্পন্ন



চুয়াডাঙ্গাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টুকে(৭২)
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী । এ সময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলের করুণ সুরে ও জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নুরুজ্জামান লাল্টু নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ( জনযুদ্ধ) আঞ্চলিক শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সবকিছু ছেড়ে সাধারণ মানুষের সাথে স্বাভাবিক জীবন যাপন শুরু করেন এবং তার গ্রামের বাড়ি কয়রাডাঙ্গায় বসবাস করতেন বলে জানা যায়।
তবে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও এলাকায় তিনি একজন সাহসী মুক্তিযোদ্ধা ও স্পষ্টভাষী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের কাছে তিনি ছিলেন জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন।
তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে কয়রাডাঙ্গা ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031