গত ২৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে ওসমানপুর বাজারে মাদক ব্যবসায়ের টাকা ভাগাভাগি নিয়ে এলাকায় দুপক্ষের মারামারিকে কেন্দ্র করে ওসমানপুরে এক ভীতিকর অবস্থা তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারী ভোর বেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী তারিকুল (২৫) কে ৫০ পিচ ট্যাপেন্টাডল সহ পুলিশ তাকে গ্রেফতার করে।জানা গেছে ওসমানপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেকান্দার আলী তার সঙ্গীও ফোর্স নিয়ে রাতভোর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। তরিকুল এর আগেও বেশ কয়েকবার পুলিশ এবং যৌথ বাহিনীর হাতে মাদকসহ আটক হয়। তরিকুল ওসমানপুরের হবির ছেলে বলে জানা গেছে।
ভিউ: ১৩৬










