অর্থের বিনিময়ে হচ্ছে না চিকিৎসামুখ বুঝে কাতরাচ্ছে পরিবার।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে এক অসহায় পরিবারের ওপর নেমে এসেছে চরম দুর্দশা। মৃত দিন মোহাম্মদ দিনুর ছেলে সুজন, যিনি পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন, বর্তমানে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সুজনদের চার ভাইবোনের মধ্যে তিন জনই জন্মগতভাবে প্রতিবন্ধী। পরিবারের একমাত্র সুস্থ ও উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে সুজনই ছিল পুরো পরিবারের আশার প্রদীপ। কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তার গুরুতর আহত হওয়ার সংবাদে পুরো পরিবারটি এখন দিশেহারা। সুজনের চিকিৎসার জন্য বর্তমানে বিপুল অংকের অর্থের প্রয়োজন, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। অসহায় মা ও তার তিন প্রতিবন্ধী সন্তানের ভবিষ্যৎ এখন সুজনের বেঁচে থাকার ওপর নির্ভরশীল। ধর্ম-বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার। আপনাদের সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ এবং রক্ষা পেতে পারে একটি অসহায় পরিবার। সহযোগিতার জন্য ০১৯০৮৫২২৭৬১ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পরিবার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031