ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার): ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা সদস্যদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ শহীদ সেনা সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তর, পিলখানা-এ সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে সেনাবাহিনীর বহু চৌকস কর্মকর্তা শহীদ হন। দিনটি জাতির জন্য এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে বিবেচিত।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শহীদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।
ভিউ: ১৫০










