আজ মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারি) সকল ১০ টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত নিরলস পরিশ্রম করেন। তাদের সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ থেকেই ফরিদপুর পুলিশ হাসপাতালে আধুনিক প্রাথলজি বিভাগ চালু করা হয়েছে। তিনি আরো বলেন, এই বিভাগের মাধ্যমে দ্রুত নির্ভুল ও আধুনিক প্রযুক্তির সাহায্যে রোগ নিরাময় সম্ভব হবে। এতে করে সকল পুলিশ সদস্যদের বাহিরে গিয়ে পরীক্ষা করানোর ঝামেলা কমবে এবং সময় অর্থ দুটি সাশ্রয় হবে।তিনি জানান, নতুন প্যাথলজি বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোগ করা হয়েছে। এর ফলে রক্ত, প্রসাব সহ বিভিন্ন ধরনের পরীক্ষার নির্ভরযোগ্য রিপোর্ট অল্প সময় পাওয়া যাবে। ভবিষ্যতে এই হাসপাতালের সেবার পরিধি আরও বাড়ানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন, এবং ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। এ সময় কয়েকজন পুলিশ সদস্য জানান, আগে ছোটখাটো পরীক্ষার জন্য বাইরে যেতে হতো, যা সময়সাপেক্ষে ও ব্যয়বহুল ছিল। নতুন প্যাথলজি বিভাগ চালু হওয়ায় এখন হাসপাতালে বসেই দ্রুত পরীক্ষা করা সম্ভব হবে, যা তাদের জন্য অনেক স্বস্তির বিষয়।প্লিজ সদস্যদের পাশাপাশি তাদের পরিবাররাও এই সেবার আওতায় আসবে বলে সংশ্লিষ্ট রাজা নিয়েছেন। ফলে সার্বিকভাবে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা পুলিশ।










