চুয়াডাঙ্গায় নীলমনিগঞ্জ বাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা

চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সড়ক আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে তিনটি প্রতিষ্ঠানে ডিলিং লাইসেন্স ও ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়া যায়। এ কারণে দুইটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা এবং একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে বাজার এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় মোটরসাইকেল চালকদের কাগজপত্র ও হেলমেট ব্যবহার যাচাই করা হয়। ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেটবিহীন চলাচলের দায়ে কয়েকজন চালককে জরিমানা করা হয়। তাদেরকে সড়ক নিরাপত্তা বিধিমালা মেনে চলার জন্য সতর্ক করা হয়।সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রমজানে যাতে অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারেন এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই এ অভিযান অব্যাহত রয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031