মোট ডাক হয়েছে ৭,৫৪,৬১,০০৫ টাকা: সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত ইজারায় নতুন রেকর্ড

দীর্ঘদিন ধরে সিন্ডিকেট ও নামমাত্র দরে ইজারা দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে আলমডাঙ্গা পৌরসভার হাট–বাজার ও বিভিন্ন স্থাপনার ইজারা এবার উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল–এর তদারকি ও উদ্যোগে এ প্রক্রিয়া বাস্তবায়িত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা দুইটা থেকে পৌর কার্যালয়ে গোপন ব্যালট পদ্ধতিতে ইজারা ডাক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও বহিরাগত একাধিক ইজারাদার অংশ নেন। প্রতিযোগিতামূলক পরিবেশে সর্বোচ্চ ডাক ওঠে ৭ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫ টাকা, যা পৌরসভার ইতিহাসে উল্লেখযোগ্য রাজস্ব অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ইজারা কার্যক্রমে উপস্থিত ছিলেন পান্না আক্তার এবং এ এস এম শাহনেওয়াজ মেহেদী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলমডাঙ্গা থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা দায়িত্ব পালন করেন।
সর্বোচ্চ দরপ্রাপ্ত খাতগুলোর মধ্যে রয়েছে—পৌর পশুহাট, মোটরসাইকেল হাট, তহবাজার, ছাগলের হাট, পানহাট, সাইকেল হাট, অটো ও সিএনজি স্ট্যান্ড, বাস টার্মিনাল (গণশৌচাগারসহ), জবেহখানা এবং তাঁতীসেড গণশৌচাগার। এছাড়া রেলস্টেশন, সাব-রেজিস্ট্রি অফিস, মাছবাজার (নতুন) ও অন্যান্য খাতও উন্মুক্ত ডাকে ইজারা সম্পন্ন হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশে ইজারা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। পৌর কর্তৃপক্ষ আশা করছে, রাজস্ব বৃদ্ধির ফলে উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবা আরও গতিশীল হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031