
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এবং প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়।নাসিকের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এক প্রতিক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন"নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কাজ করব। নগরবাসীর কল্যাণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।"এদিকে, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ-৫ আসনের ৪র্থ বারের মতো নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালামকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম। সংগঠনের সভাপতি ও নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং অভিনন্দন জানানএ সময় সংসদ সদস্য আবুল কালাম বলেন, জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে এবং নারায়ণগঞ্জের উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাবেন। পাশাপাশি সামনের দিনগুলোতে দলীয় লক্ষ্য ও জনকল্যাণমূলক কাজে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।শুভেচ্ছা বিনিময় ও বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: