আলমডাঙ্গার সাহেবপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামে বাড়ির পাশের একটি আমবাগান থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম কুটিলা খাতুন (৪৩)। তিনি মোঃ হাসমত আলীর স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠায়।
আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এবং মানসিক চাপের মধ্যেও ছিলেন।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031