চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রশিকনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১জন ভ্যান চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রশিকনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬:৩০ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ছত্রাজিতপুর বোর্ড ঘর এলাকায় ড্রাম ট্রাকের সাথে অটো চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থানে ভ্যান চালক নিহত হয়।নিহত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ঝাউ বাজার এলাকার মৃত ভাদু মিস্ত্রীর ছেলে মোহাঃ লিয়াকত আলী(৭০) । লিয়াকত আলী পেশায় একজন ভ্যানচালক ছিলেন।প্রত্যক্ষদ্যশীরা জানায় সোনামসজিদের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ এর দিকে একটি ড্রাম ট্রাক যাচ্ছিল ও চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত চার্জার ভ্যান আসছিল এমন সময় ড্রাম ট্রাকের সাথে ব্যাটারি চালিত গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় এ ঘটনায় ভ্যান চালক মারা যায়।নিহত ব্যক্তির পরিবার জানান……ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে ফায়ার সার্ভিসের একটি টিম নিহত ব্যক্তিকে উদ্ধার করে।এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ মহাসড়কের যানচলাচল ২ ঘন্টা বন্ধ ছিলো। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ব্যক্তিকে উদ্ধার শেষে জান চলাচল স্বাভাবিক হয়।চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মুঠোফোনে জানান সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে ও নিহতের পরিবার থেকে লিখিত কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031