আলমডাঙ্গার বলেশ্বরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ, পরিবার বলছে ‘দুর্ঘটনা’, এলাকায় নানা আলোচনা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের শিশু কন্যাকে জিন্নাকে ঘিরে ওঠা অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। কয়েকদিন আগে একটি বাড়ির ছাদে ঘটনার সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় তিন দিন আগে তিনি এলাকায় জানতে পারেন যে জিনারুলের ছেলে জিহাদ তার আপন চাচাতো বোন জিন্নার সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় কিছু আলোচনা হলেও তা থানায় জানানো হয়নি। পরে উভয় পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।অন্যদিকে, পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মেয়ে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলার সময় অসাবধানতাবশত ছাদের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পায়। ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত। এর সঙ্গে অন্য কোনো অভিযোগের সম্পর্ক নেই। তারা জানান, তাৎক্ষণিকভাবে শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।পরিবারের দাবি, গ্রামের কিছু মানুষ যাচাই বাছাই ছাড়াই গুজব ছড়াচ্ছেন। এতে তাদের পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, যদি প্রকৃতপক্ষে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত, তবে তারা আইনগত ব্যবস্থা নিতে দ্বিধা করতেন না। সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তারা।এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসির কোন বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031