
আলমডাঙ্গায় অমর একুশে বইমেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৩ শে ফেব্রুয়ারি বিকালে শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি আয়োজিত তিন দিন ব্যাপী বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি মো সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসার মো জিয়াউল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো মকবুল হোসেন, বি এন পির আলমডাঙ্গা উপজেলার সাংগঠনিক সম্পাদক মো আনোয়ার হোসেন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদ এর সভাপতি ওমর আলী মাস্টার,আলমডাঙ্গা একাডেমির পরিচালক প্রভাষক আ:হাই,আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল। নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু র উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা মো আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে মো জিয়াউল হক বলেন বইমেলার মত আয়োজন মানুষের মেধা মননের বিকাশে সহায়ক ভুমিকা রাখবে। সেই সাথে অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিগন।বক্তব্য শেষে গত তিন দিন বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত শিশু কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, হামদ নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সহ সভাপতি মো মনিরুজ্জামান, সম্পাদক মন্ডলীর সদস্য সহকারী অধ্যাপক ইদ্রিস খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হামিদুল ইসলাম আজম,কবি গোলাম রহমান চৌরুরী,কবি জামিরুল ইসলাম প্রমুখ।উল্লেখ আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি প্রতি বছর বইমেলার আয়োজন করে থাকে।এবারের মেলায় সহযোগিতা করে আলমডাঙ্গা পৌর প্রশাসন।