
পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় অসচ্ছল ও কর্মপ্রত্যাশী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও লতা ইউনিয়নের প্রশাসক মোঃ ফজলে রাব্বী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে মোট ৩৬ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন প্রশাসক মোঃ ফজলে রাব্বী বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।পাশাপাশি এ ধরনের সহায়তা নারীদের স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল, ইউপি সদস্য পুলকেশ মণ্ডলসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।এদিকে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন।