উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা

কুড়িগ্রামের উলিপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।সভায় মাদক প্রতিরোধ, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানজট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “উলিপুরে কোনো ধরনের মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজি সহ্য করা হবে না। প্রশাসনকে আরও তৎপর হতে হবে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে।”তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং জোরদার এবং অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031