বিপি দিবস উপলক্ষে রোভারদের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল–এর ১৬৯তম জন্মবার্ষিকী (বিপি দিবস) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলাদেশ স্কাউটস–এর আওতাধীন কুড়িগ্রাম জেলা রোভার।কুড়িগ্রাম জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি (DSRM) মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা রোভার অস্থায়ী কার্যালয়ে কর্মসূচির সূচনা হয়।প্রথমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, স্কাউট আন্দোলন শুধু একটি সংগঠন নয়—এটি একটি জীবনদর্শন। এই আন্দোলন তরুণ সমাজকে নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিপি’র আদর্শ—“সেবার জন্য শিখি”—আজও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুসরণযোগ্য। বক্তারা রোভারদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীতে অংশগ্রহণকারী রোভার ও স্কাউটরা স্কাউট আন্দোলনের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবার বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন। শৃঙ্খলাবদ্ধ পদচারণা ও প্রাণবন্ত উপস্থিতিতে র‍্যালীটি সবার দৃষ্টি আকর্ষণ করে।নুষ্ঠানটি পরিচালনা করেন হাসান পলাশ (সম্পাদক), কুড়িগ্রাম জেলা রোভার।সভাপতিত্ব করেন রুখসানা (সহ-সভাপতি), কুড়িগ্রাম জেলা রোভার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওয়াদুদ, কমিশনার, কুড়িগ্রাম জেলা রোভার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম , জেলা রোভার স্কাউট লিডার (DRSL)।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম এবং কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব এম এন জাকারিয়া খাঁন মুরাদআরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইউনিটের রোভার, স্কাউট লিডার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ।দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে বিপি দিবসটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031