আলমডাঙ্গার আসমানখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।আজ (রবিবার) বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম রোধে এই অভিযান পরিচালনা করেন জনাব আবদুল্লাহ আল নাঈম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা।অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪২ ধারা অনুযায়ী দুটি দোকানকে মোট ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায় এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।স্থানীয় ক্রেতারা বাজার মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, রমজানে নিয়মিত অভিযান পরিচালিত হলে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজ হবে।প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, আইন মেনে ব্যবসা পরিচালনা না করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031