
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আলমডাঙ্গা থানার মামলা নং-১৫, জিআর-১৯৮/২৫, তারিখ ১০/০৮/২০২৫ খ্রিষ্টাব্দ, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আমির হামজা ওরফে দুদু (৩২)-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আমির হামজা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ জহুরুল ইসলাম।পুলিশ জানায়, রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার সাতকপাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের দাবি, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।