
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ তাইজুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মুন্সিগঞ্জ পশুহাট (কৃষ্ণপুর) এলাকায় জনৈক মোঃ মিলন হোসেনের গোডাউনের পেছনে তল্লাশি চালিয়ে ৫৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—
কৃষ্ণপুর গ্রামের মৃত তোফাজ্জেল হকের ছেলে মোঃ মানিক হোসেন (২২),খুদিয়াখালি গ্রামের মোঃ আরমান আলীর ছেলে মোঃ ইয়াছিন আলী (১৯),কৃষ্ণপুর গ্রামের মোঃ বদর উদ্দিনের ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৫)।এ সময় উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।