
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৯ নং ডাউকি ইউনিয়নে খেলার মাঠ পুনরুদ্ধার ও স্নানঘাট নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় যুব সমাজ, শিক্ষার্থী ও এলাকাবাসী।রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ডাউকি ইউনিয়নের বাদেমাজু এলাকায় অবস্থিত বাদেমাজু বাদল স্মৃতি একাডেমী-র সামনে দীর্ঘদিনের খেলার মাঠ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দেন—“স্নানঘাট নয়, খেলার মাঠ চাই”,
“যুব সমাজ বাঁচাতে মাঠের বিকল্প নেই”,মাদক ও মোবাইল আসক্তি রুখতে চাই খেলাধুলার পরিবেশ”।ক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে খেলার মাঠ না থাকা অত্যন্ত দুঃখজনক। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। বর্তমান সময়ে কিশোর-তরুণদের মাদক ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে উন্মুক্ত মাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। অথচ সেই মাঠেই স্নানঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন তারা।মানববন্ধনে বক্তব্য দেন মোঃ জয়নাল আবেদিন, মোঃ মাসুদ রানা, মোঃ জামিল আহমেদ, মোঃ বিপুল আলী, মোঃ আশরাফুল আলম, মোঃ সাজু আহমেদ, মোঃ শাকিল আহমেদ, মোঃ সাহাবুল আলম, মোঃ মমিন আলী, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ পিন্টু আলীসহ আরও অনেকে।বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “খেলার মাঠ রক্ষা করতে আমরা প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেবো। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। তিনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করার আহ্বান জানান।মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।এলাকাবাসীর প্রত্যাশা— দ্রুত মাঠ পুনরুদ্ধার করে শিক্ষার্থী ও যুব সমাজের জন্য উন্মুক্ত করা হোক এবং স্নানঘাট নির্মাণের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হোক।