
জামালপুর জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন জামালপুর (১৪২) ৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন ২১ শে ফেব্রুয়ারি শনিবার ২০২৬ খ্রীস্টাব্দ সকাল ৭টা ৩০ মিনিটে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। এসময় তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন, স্মরণ করেন জাতীর সাহসী বীর সন্তানদের যাদের ত্যাগের বিনিময়ে বাংলাভাষা ও বাংলাদেশকে পেয়েছি। তার সাথে তিনি জুলাই যোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করেন যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি শহিদুল হক খান দুলাল, সিনিয়র যুঘ্ন সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জানান রুমেল, যুঘ্ন সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাজ্জাত হোসেন পল্টন,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা যুবদলের সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, পৌরবিএনপির সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সহ সভাপতি মাইন উদ্দিন বাবুল, সাধারণ শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরল মোমেন আকন্দ কাওসার, সদস্যসচীব মনজুরুল করিম সুমন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।